রঘুনাথপুরে পুলিশকর্মীদেরকে মারধর করার অভিযোগ - The News Lion

রঘুনাথপুরে পুলিশকর্মীদেরকে মারধর করার অভিযোগ

 


দি নিউজ লায়ন; রোড শোয়ের কোন অনুমতি ছিল না। তা সত্ত্বেও বৃহস্পতিবার দুপুরে বিজেপি তাদের দুই তারকাকে নিয়ে রোডশো শুরু হয় পুরুলিয়ার রঘুনাথপুরে। ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী ও ভোজপুরি সিনেমার অভিনেতা তথা সাংসদ মনোজ তেওয়ারি।  এদিন দুপুরে রঘুনাথপুর ব্লক ডাঙ্গা থেকে শুরু করেছিল রোড শো। প্রথম থেকেই সে রোড শোতে চূড়ান্ত বিশৃংখল অবস্থা। 


অভিনেতা অভিনেত্রীর ছবি তোলার হিড়িক পড়ে যায় বিজেপির দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। ব্লক ডাঙ্গা থেকে রঘুনাথপুর থানার সামনে রোগ শো এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপরেই এই তর্ক বিতর্ক শুরু করে দেন বিজেপি নেতারা। জোর করে রোড শো নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির বাহিনীরা। এই নিয়ে ভোজপুরির অভিনেতা তথা দিল্লীর সাংসদ পুলিশ কর্মীদের সাথে বচসা জুড়ে দেন। এরপরই পুলিশ কর্মীদের উদ্যশ্যে পরই বিজেপির কর্মীরা গালাগাল শুরু করে। 


তা সত্ত্বেও রোড শো এ বাধা দেওয়ায় পুলিশকর্মীদের কে ঘিরে ধরে মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে।   এই ঘটনায় জখম হন রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। তাদেরকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  এদিন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, ওই রোড শো এর কোনো অনুমতি ছিল না । তাই রঘুনাথপুর থানার সামনে রোড শো আটকে দেওয়া হয়েছিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.